ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

পল্লী বিদ্যুতের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ও ক্ষতিপূরণ দাবি ভুক্তভোগীর

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে মেহগনি গাছ কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিপূরণ দাবি করে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিউলী মালাকার।

আবেদনে শিউলী মালাকার উল্লেখ করেন, তিনি মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের বাসিন্দা এবং বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির একজন গ্রাহক। সম্প্রতি বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে কর্তব্যরত কর্মচারীরা তার বসতবাড়ির ১৯টি মেহগনি গাছ কেটে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেন।

তিনি দাবি করেন, প্রায় চার থেকে পাঁচ বছর আগে ছেলে-মেয়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে গাছগুলো রোপণ ও পরিচর্যা করেছিলেন। তার অভিযোগ, গাছগুলো বিদ্যুৎ লাইনের নিরাপদ দূরত্বে ছিল এবং একই লাইনের নিচে বা আশপাশে থাকা অন্য অনেক গাছ অক্ষত থাকলেও কোনো পূর্ব নোটিশ, পরামর্শ বা যাচাই-বাছাই ছাড়াই শুধু তার গাছগুলো কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

শিউলী মালাকার আরও বলেন, একজন অসহায় বিধবা নারী হিসেবে এ ঘটনায় তিনি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিদ্যুৎ লাইনের নিরাপত্তার জন্য প্রয়োজন হলে গাছের ডাল ছাঁটাই করা যেতে পারে, তবে অপ্রয়োজনীয়ভাবে গাছ নষ্ট করা উচিত নয়।

আবেদনে তিনি বিষয়টি সরেজমিনে তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বলেছেন, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখবেন/প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পল্লী বিদ্যুতের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ও ক্ষতিপূরণ দাবি ভুক্তভোগীর

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ