ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

কুড়িগ্রাম -২৬.০৭.২৬ ​জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কুড়িগ্রামের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​তিনি বলেছেন, "আমাদের আগামীর প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে হলে প্রচুর পরিমাণে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। এই মেলা কেবল গাছ কেনাবেচার আয়োজন নয়, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম। একটি সুন্দর ও সবুজ কুড়িগ্রাম গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।"

​রোববার (২৬ জুলাই) বিকেলে কুড়িগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজিত বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। মেলা প্রাঙ্গণে ফিতা কেটে এ মেলার শুভ সূচনা করা হয়। মেলাটি আগামী ১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

​বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াত নেতা নিজাম উদ্দিন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান এবং জুলাই যোদ্ধা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

​উদ্বোধনী আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন এবং দর্শনার্থী ও স্টল মালিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। আয়োজকরা জানান, ১ আগস্ট পর্যন্ত চলমান এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ ও উন্নত জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সবুজ কুড়িগ্রাম গড়তে সবাইকে অন্তত একটি গাছ লাগাতে হবে’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ