ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে কাশফুলের ধামাকা: সাভার সেনা শপিং কমপ্লেক্সে খাবারের মূল্যে বিশাল ৪০% ছাড়!

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

বালাগঞ্জে বিতর্ক চান্দারইপাড়া ও ডি এন বিদ্যালয় ফাইনালে

শাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ প্রতিনিধিঃ

দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় ও বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ (ডি এন) উচ্চ বিদ্যালয় বিতর্ক দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে| 

২৮ জুলাই ২০২৬ইং সকাল ১১টায় বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় হল রুমে বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত বালাগঞ্জ উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| প্রতিযোগিতায় ৬টি ইউনিয়নের ৬টি এবং ১টি কলেজের বিতর্ক দল অংশ গ্রহন করে| 

“রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়” বিতর্কের বাংলাবাজার উচ্চ বিদ্যালয় দল কে হারিয়ে চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় দল বিজয় লাভ করে| বিতর্কে অংশ গ্রহন করেন দলনেতা নাফিজা জান্নাত মিনহা, সদস্য ভারতী রানী দেব, শেখ শাহানা বেগম| “একমাত্র মিডিয়া পারে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখতে” বিতর্কে  বালাগঞ্জ সরকারী কলেজ কে হারিয়ে বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় বিজয় লাভ করে|  বিতর্কে অংশ গ্রহন করেন দলনেতা প্রত্যাশা রায় লোপা, সদস্য দেবযানী দাস, মোহনা রানী নাথ| আগামী ৩০জুলাই ২০২৬ইং চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় দল ও বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় দল উপজেলা পর্যায়ে ফাইনানে অংশ গ্রহন করবে| 

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ সরকারী দ্বরকানাথ ডি এন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম| দুপ্রক সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, এ এস এম আনোয়ারুল ইসলাম| আলোচনায় অংশ গ্রহন করেন বালাগঞ্জ সরকারী কলেজ প্রভাষক বুলবুল আহমদ, বাংলা বাজার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ ডি. এন. উচ্চ বিদ্যালয় শিক্ষক তুলসী দাশ, চান্দারইপাড়া উচ্চ বিদ্যালয় শিক্ষক বাসনা, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয় শিক্ষক আরিফ খান, গালিমপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মনির হোসেন, বাংলা বাজার উচ্চ বিদ্যালয় শিক্ষক মনিরুজ্জামান| মডারেটারের দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সরকারী দ্বারকানাথ ডি. এন. উচ্চ বিদ্যালয় শিক্ষক নুরুল আমিন| 

উল্লেখ্য যে  বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের ৩০টি প্রতিষ্ঠানের ৬০টি দল প্রতিষ্টান পর্যায়ে, সেখান থেকে বিজয়ী ৩০টি দল ইউনিয়ন পর্যায়ে এবং ইউনিয়নের বিজয়ী ৮টি দল উপজেলা পর্যায়ে অংশ গ্রহন করেন| আলোচনা শেষে সনদ, মেডেল, বই সহ যাতাযাত প্রদান করা হয়| আগামী ৩০জুলাই ২০২৬ইং বৃস্পতিবার বেলা ২টায় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হবে| প্রধান  অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক|

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

বালাগঞ্জে বিতর্ক চান্দারইপাড়া ও ডি এন বিদ্যালয় ফাইনালে

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ