ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে অস্থায়ী চেকপোস্টে বসিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

দামুড়হুদা হাউলী ইউনিয়ন পরিষদের উন্নয়ন সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ

ঠাকুরগাঁও -১আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধতা ৭ই অক্টোবর প্রতীক বরাদ্দ ২৯অক্টোবর ভোট

গাইবান্ধায় অটোবাইক চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ জিয়া মঞ্চ এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আসক সিলেট জেলা কমিটির সহ-সভাপতি হলেন ওসমানীনগরের মামুনুর রহমান

কালাইয়ে মাত্রাই ইউপি চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইয়াকুব আলী মন্ডলের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রাহাতুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন। প্রতিটি পরিবারকে দুই বান ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়, যাতে তারা দ্রুত নিজেদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারেন।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মোহাম্মদ সায়েম চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস এবং যুবদল নেতা মোহাম্মদ মুবিন।

সরকারি সহায়তা পাওয়া পরিবারগুলো হলো— স্বপন কান্তি বিশ্বাস, সন্ধ্যা বিশ্বাস, ফুলু বিশ্বাস, পরিমল বিশ্বাস, রূপন বিশ্বাস ও স্বপন বিশ্বাসের পরিবার। অগ্নিকাণ্ডে তাদের বসতঘরসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে পড়েছিল।

জানা যায়, অগ্নিকাণ্ডের দিন রাতেই রাউজান উপজেলা সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মাধ্যমে সেই সহায়তা বাস্তবায়ন করা হয়।

সরকারি সহায়তা হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইউএনওর হাতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ, এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রতি ক্ষতিগ্রস্তদের কৃতজ্ঞতা

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ