ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই ২০২৬

অনেক দিন পর এডহক কমিটির গঠিত হয়েছে সভাপতি হিসেবে নয় শাসক নয়, সেবক (খাদেম)

অনেক দিন পর এডহক কমিটির গঠিত হয়েছে সভাপতি হিসেবে নয় শাসক নয়, সেবক (খাদেম)"হিসেবে কাজ করতে চাই?

হরিরামপুর উপজেলাকে দুর্গম চরাঞ্চল ঘোষণার দাবি কর্মকর্তা-কর্মচারীদের।

দীর্ঘ অপেক্ষার অবসান, অধ্যক্ষ পেলেন পূর্বধলা সরকারি কলেজে

শুভ উদ্বোধন হলো সিটি এজেন্ট ব্যাংকিং এর গারো বাজার শাখা।

সিলেটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‍্যালি-আলোচনা সভা

কুড়িগ্রাম সীমান্তে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

ফুলপুরে মিনি পার্ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ

মোঃ রফিকুল ইসলাম, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন মিনি পার্কের কাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং টাইলস ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রকৌশলীকে (এলজিইডি) নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ।

সরকারি নথি সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে মিনি পার্ক নির্মাণ প্রকল্পের কাজ গত বছরের ২৩ অক্টোবর শুরু হয়। প্রকল্পের প্রথম ও দ্বিতীয় চলতি বিলের মাধ্যমে ঠিকাদারকে প্রায় ২৫ লাখ টাকার বেশি পরিশোধ করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিনি পার্ক নির্মাণকাজের মান ও বিভিন্ন অনিয়ম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি আরও আলোচনায় আসে, যখন ফুলপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ফেসবুকে প্রকল্পটির কাজের মান নিয়ে মন্তব্য করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ৬ জুলাই বর্তমান ইউএনও মোহাম্মদ ইউসুফ, সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে প্রকল্পটি সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে টাইলস উঠে যাওয়া, বসার বেঞ্চ অসমান হওয়াসহ বিভিন্ন ত্রুটি ও অনিয়ম তাঁদের নজরে আসে।

ইউএনও স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরিদর্শনের সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি পরবর্তী সময়ে উল্লেখযোগ্য উন্নয়নকাজ সম্পন্ন না হলেও দ্বিতীয় চলতি বিলের প্রস্তাব অনুযায়ী ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আগামী ১৯ আগস্ট ২০২৬-এর মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী মিনি পার্কের সব কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার এবং কাজ শেষ হওয়ার পর উপজেলা প্রশাসনকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রকল্পটির নির্মাণমান ও সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফুলপুরে মিনি পার্ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নির্ধারিত সময়ে কাজ শেষের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ