ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মো. আনছার আলী (৬৪) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনছার আলী একই উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতার কার্ডধারী ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মনিরাম গ্রামের দলু মিয়ার বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান (মোস্তা) বলেন, “আনছার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সকালে পুকুরে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি অপমৃত্যু বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ