ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

নাসিরনগরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি দল উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপভ্যান আটক করে পুলিশ। পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ জেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আবুল হোসেন এবং দোয়ারাবাজার থানার এরুয়াখাই গ্রামের আব্দুল লতিফের ছেলে মোঃ রাশেদ মিয়া।

পুলিশ জানায়, অভিযানকালে উদ্ধার করা ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপটি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মোঃ আবুল হোসেনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ইতিপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।

পুলিশের ধারণা, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে উদ্ধারকৃত মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এ ঘটনায় নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

নাসিরনগরে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও পিকআপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ