ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এ সময় কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভ চলাকালে কলেজ ক্যাম্পাসের কয়েকটি স্থানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন বিষয়ে তারা দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবি করে আসছেন।

এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ও সংশ্লিষ্ট কর্মসূচি পালনের বিষয় নিয়েও কয়েকজন শিক্ষকের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে তারা দাবি করেন।

কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বাইজিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো দীর্ঘদিনের। আমরা চাই কলেজ প্রশাসন শিক্ষার্থীদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা তা যথাযথভাবে পালন করেছি। বৃষ্টির কারণে মাঠে অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে কলেজ ভবনের মিলনায়তনে জুলাই-আগস্টের সংশ্লিষ্ট কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করা হয়েছে।”

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”ছাত্র ও শিক্ষকদের আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। বিক্ষোভ, ভাঙচুর অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ