ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর হযরত শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষে মাজার প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।

আগামী ১০ আগস্ট থেকে ১৬ আগস্ট ২০২৬ খ্রি.পর্যন্ত সাত দিনব্যাপী এ বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক ভক্ত, আশেকান ও দর্শনার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার ৯ আগস্ট ২০২৬ খ্রি.মাজার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ। এ সময় তিনি মাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং ওরশ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ওরশে আগত সকল ভক্ত ও দর্শনার্থীর **নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা** জেলা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, মাজার কমিটি, স্বেচ্ছাসেবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে হবে। কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা দেখা দিলে দ্রুত তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়।

পাশাপাশি ওরশ চলাকালীন সময়ে মাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন পুলিশ সুপার।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আখাউড়া থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং মাজার কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর বার্ষিক ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার।

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ