ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

 মোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- ১২/০৮/২০২৬ ইং বুধবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার (১২ই আগস্ট) সকাল ১১:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান সূত্রে জানা গেছে, এলাকার সার, বীজ, হোটেল, ওষুধ ও মিষ্টি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এই তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় কার্পাসডাঙ্গার মেসার্স গাউছিয়া স্টোরের স্বত্বাধিকারী মো. আব্দুল হাই সিদ্দিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​এছাড়া রান্নায় আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে দামুড়হুদা বাজারের মেসার্স ভাই ভাই হোটেলের মালিক মো. লিটন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দীনকে উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া এবং লাইসেন্স ব্যতীত দই তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব'র জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

​অভিযানকালে বাজারগুলোতে পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ