ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা মো. আদনান হায়দারকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আদনান হায়দার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দারের ছেলে। তিনি উপজেলার সিন্দুরিয়া পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে বুড়িচং থানার একটি টহল দল মিথিলাপুর খেয়াঘাটের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় সেখানে এক ব্যক্তিকে মাদক সেবন করতে দেখে পুলিশ। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার পরিচয় জানা যায়।

পুলিশ জানায়, আটকের পর মাদক সেবনের বৈধ লাইসেন্স বা পারমিট আছে কি না জানতে চাওয়া হলে আদনান হায়দার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অ্যালকোহল সেবনের বিষয়ে মতামত দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে পুলিশের নথি যাচাই করে আদনান হায়দারের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। বুড়িচং থানায় ২০২২ সালে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা এবং কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০২৪ সালে দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে আরও দুটি মামলা থাকার তথ্য এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বুড়িচংয়ে মাদক সেবনের অভিযোগে যুবলীগ নেতা আদনান হায়দার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ