ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

বোদায় বছরজুড়ে নজরুলচর্চার অঙ্গীকার, উদ্বোধন হলো ‘নজরুল বর্ষ’

পঞ্চগড় জেলা প্রতিনিধি  সঞ্জু বনিক সৌরভ:-  বোদা, পঞ্চগড় সোমবার, ৩১ আগস্ট ২০২৬ পঞ্চগড়ের বোদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুলসংগীত পরিবেশনের আয়োজন করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, কবিতা, সংগীত এবং তাঁর সমাজ ও রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য কেবল বিদ্রোহের ভাষা নয়; তাঁর সৃষ্টিতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদের পাশাপাশি মানুষের মুক্তির আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।

বক্তারা বলেন, পরিবর্তনশীল সময়ে নতুন প্রজন্মের কাছে নজরুলের চিন্তা ও দর্শন পৌঁছে দেওয়া জরুরি। তাঁর সাহিত্য ও সংগীতের নিয়মিত চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের ধারণা আরও শক্তিশালী করা সম্ভব।

আলোচনা সভা শেষে জাতীয় কবির কবিতা, গান ও অন্যান্য সৃষ্টিকর্মকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার পাশাপাশি নজরুলসংগীত পরিবেশন করা হলে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বছরজুড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের সঙ্গে শিক্ষার্থীসহ নতুন প্রজন্মকে পরিচিত করাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, বছরব্যাপী এসব আয়োজনের মাধ্যমে বোদার সাংস্কৃতিক অঙ্গনে নজরুলচর্চা আরও প্রাণবন্ত হবে এবং নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শ ছড়িয়ে পড়বে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বোদায় বছরজুড়ে নজরুলচর্চার অঙ্গীকার, উদ্বোধন হলো ‘নজরুল বর্ষ’

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ