ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

ওসমানীনগরে তিন ভাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরে পৃথক তিনটি আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। উপজেলার কদমতলা, তাজপুর বাজার ও গোয়ালাবাজারে পৃথকভাবে র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৃথক আয়োজনে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির চিত্রও স্পষ্ট হয়েছে।

১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার কদমতলায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বলয়ের বিএনপি নেতা এনামুল হক পীর এনামসহ নেতাকর্মীদের উদ্যোগে তাজপুর বাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।

অন্যদিকে, একই বলয়ের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরাণ রব্বানী, জেলা যুবদল নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ নেতাকর্মীদের উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেখানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একই দিনে ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। একই দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও নেতাকর্মীরা পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ায় স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের চিত্র প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ওসমানীনগরে তিন ভাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ