ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় মাদকাসক্ত দুই ছেলের অপকর্মে অতিষ্ঠ মা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

টিউশনি ও হোটেলে কাজ করে জিপিএ ৫ পেলো কুড়িগ্রামের কৌশিক

বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

পায়রাকুঞ্জ-মির্জাগঞ্জ নৌপথে চালু হলো BIWTA'র ট্রলার সার্ভিস, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা

দক্ষিণ গফরগাঁও অবৈধ  ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

তারাকান্দার রামপুর ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, নায়েব নাজমুন নাহারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কচুয়ায় সড়ক দখলমুক্ত করল সুরমা-সুপার মালিক সমিতি, স্বস্তিতে যাত্রী ও পথচারীরা

বিএনপি এ দেশের গণমানুষের স্পন্দন’-দোহারে এমপি আবু আশফাক

‘বিএনপি এ দেশের গণমানুষের স্পন্দন’-দোহারে এমপি আবু আশফাক

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার "প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ..."- দলের এই কালজয়ী সুরের মূর্ছনায় মুখরিত হয়ে উঠল পুরো দোহার প্রাঙ্গণ। দেশপ্রেমের সুগভীর টান আর রাজনীতির দীপ্ত অঙ্গীকারকে পাথেয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ ১ সেপ্টেম্বর, ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় দোহার উপজেলার কালেমা চত্বর এলাকায়, জনসমুদ্রের কলরবে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আবেগঘন আলোচনা সভা। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজপথের হাজারো লড়াকু সৈনিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজপথের মিছিলে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

বিকেল গড়ালেই বিভিন্ন এলাকা থেকে সুসজ্জিত ও সুবিশাল পতাকাবাহী শোভাযাত্রা নিয়ে  কালেমা চত্বরে কর্মী ও জনসাধারণ উপস্থিত হতে থাকে। বাতাসে উড়তে থাকে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড এবং প্রিয় লাল-সবুজ ও দলীয় পতাকা। রাজপথের প্রতিধ্বনিত পদভারে লালিত হচ্ছিল স্বদেশের প্রতি প্রেম আর অধিকার আদায়ের প্রত্যয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান প্রধান সড়ক পরিক্রম করে পুনরায় সমাবেশস্থলে এসে সমবেত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহীয়সী স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাবনত কণ্ঠে তিনি উচ্চারণ করেন,

"বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, বিএনপি এ দেশের গণমানুষের স্পন্দন। বহু ঘাত-প্রতিঘাত ও ঝোড়ো হাওয়া পেরিয়ে এই দল আজ মানুষের আস্থা ও হৃদয়ের নিখাদ বিশ্বাসের প্রতীকে রূপ নিয়েছে। দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে  অগ্রভাগে ছিল, ভবিষ্যতেও তেমনই থাকবে।"

তিনি দোহার ও নবাবগঞ্জের বুক চিরে নতুন এক সমৃদ্ধির আলো ফোটানোর অঙ্গীকা করে সকলকে এক সুতোয় গাঁথার আহ্বান জানান। স্থানীয় বিএনপি পরিবারকে আরও সুসংগঠিত থেকে দেশের অগ্রযাত্রায় দীপশিখা হয়ে জ্বেলে থাকার তাগিদ দেন তিনি।

সংগ্রামের সহযাত্রী যারা দেশাত্মবোধ ও রাজনীতির এই মেলবন্ধনে উপস্থিত ছিলেন, এস. এম. নজরুল ইসলাম মেছের - সভাপতি, দোহার উপজেলা বিএনপি, মাসুদ পারভেজ - সাধারণ সম্পাদক, দোহার উপজেলা বিএনপি, আবুল হাসেম বেপারী - সিনিয়র সহসভাপতি, ঢাকা জেলা যুবদল, শামীমা রাহিম শীলা - সভাপতি, ঢাকা জেলা মহিলা দল।

এ ছাড়াও দোহার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিভিন্ন স্তরের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রাণোচ্ছ্বল সাধারণ হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে দোহার উপজেলার রাজপথ এক অনন্য ঐতিহাসিক মহিমায় রূপ নেয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিএনপি এ দেশের গণমানুষের স্পন্দন’-দোহারে এমপি আবু আশফাক

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ