ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে  সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়।

বলিভদ্র বাজার শিউলী সিনেমা হলে অপরাধের স্বর্গরাজ্য: ছিনতাই, নির্যাতন ও প্রতারণার আখড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী

সাভারে মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের দ্বিতীয় পর্ব সম্পন্ন

মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী

নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ

মদনে মগড়া নদী থেকে অর্ধগলিত ব্যক্তির মরদেহ উদ্ধার

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন

মহিউদ্দিন বুড়িচং (কুমিল্লা)  প্রতিনিধি।। মিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ সাব্বির আহমেদ। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করলেও তাঁকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন সাব্বির আহমেদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ধারণ করে সামাজিকভাবে কাজ করছেন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি বুড়িচং পৌর এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত রয়েছেন।

সাব্বির আহমেদ বলেন, দীর্ঘদিন মাদকবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও তাঁকে জড়িয়ে মাদকসংক্রান্ত ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, তাঁর ব্যক্তিগত জীবন, পারিবারিক মূল্যবোধ, সামাজিক আচরণ ও দীর্ঘদিনের কর্মকাণ্ড সম্পর্কে বুড়িচং পৌরবাসী অবগত। তাই কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যে জনগণ বিভ্রান্ত হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়ে সাব্বির বলেন, মাদকের সঙ্গে প্রকৃতভাবে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা অন্য কোনো স্বার্থে মাদকবিরোধী বিষয়কে ব্যবহার করে কাউকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টারও তিনি নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি কারও ব্যক্তিগত প্রতিপক্ষ নই। আমি বুড়িচং পৌরসভারই একজন সন্তান। পৌরবাসীর মৌলিক চাহিদা, নাগরিক সুবিধা, যুবসমাজের উন্নয়ন এবং একটি নিরাপদ ও সুন্দর পৌরসভা গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

কোনো অপপ্রচারের জবাব শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে দেওয়া হবে উল্লেখ করে তিনি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি পরিহার করে বুড়িচং পৌরবাসীর কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতার সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ