ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পাথালিয়ায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিএনপি নেতা আমিনুর রহমানের নির্বাচনী প্রচারণা শুরু

বালাগঞ্জে নবাগত শিক্ষকদের কে সংবর্ধনা

বালাগঞ্জে নবাগত শিক্ষকদের কে সংবর্ধনা

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর

কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

চবির হীরকজয়ন্তী উদযাপনে  প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন সাবেক চবিয়ান এমপি আসলাম চৌধুরী

রাজশাহীর বাগমারায় দুর্ধর্ষ চুরি

রাজশাহীর বাগমারায় দুর্ধর্ষ চুরি

রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রামে পরিবারের তিন সদস্যকে অচেতন করে ঘরে প্রবেশের পর স্বর্ণালংকার, রুপার চাঁদি, নগদ টাকা ও পোশাক চুরির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৫)।

রফিকুল ইসলাম খালিশপুর গ্রামের মৃত তাহের আলী মণ্ডলের ছেলে। তাঁর স্ত্রী মোছাঃ তারা বিবি (৫০) এবং ছোট মেয়ে রুবি খাতুন (২৫)। রুবি খাতুনের স্বামী শাহ পরান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। 

পরিবারের ছোট মেয়ে রুবি খাতুন জানান, রাতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। তাঁদের মুখে কালো মুখোশ ও মাথায় ক্যাপ ছিল। তিনি দুই ব্যক্তিকে দেখতে পেয়ে বাবাকে ডাকলে তাঁকে ভয় দেখিয়ে বলা হয়, “আর একটি কথা বললে গলা কেটে ফেলবো।” এতে তিনি ভয়ে আর কোনো কথা বলেননি।

রুবি খাতুন আরও জানান, এর পরপরই ওই ব্যক্তিরা তাঁর নাকের কাছে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ ধরেন। এরপর তিনি আর কিছু বলতে পারেননি বলে জানান।

অভিযোগে বলা হয়, ১৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টার দিকে ঘুম থেকে উঠে রফিকুল ইসলাম ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারিতে রাখা ২ ভরি স্বর্ণের গহনা, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা; ৯ ভরি রুপার চাঁদি, আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা; নগদ ১০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের পোশাক, আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, চুরির সময় বাড়ি থেকে একটি এলইডি টিভি বাইরে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। পরে এলাকার লোকজন সেটি দেখতে পান।

অভিযোগকারীর ধারণা, ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিট থেকে ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাড়ির দেয়াল টপকে ঘরের ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মো. আপন সরদার (৩২) ও শরিফা বিবি (৪৫) সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছেন। পরে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

রাজশাহীর বাগমারায় দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ