আসছে আসন্ন ইউপি নির্বাচনে নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন কামনা করছেন রুবেল আকরাম।
মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি:- আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ০৭ নং নবীনগর পশ্চিম ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক ও উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব রুবেল আকরাম। নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
রুবেল আকরামের (৩৪) তাঁর পিতা আবু তাহের একজন সাবেক সফল কাউন্সিলর, যিনি মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় রুবেল আকরামও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
শিক্ষাজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এম.এ এবং এল.এল.বি ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন।
রুবেল আকরাম দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, সমাজসেবা এবং রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
তাঁর উল্লেখযোগ্য পরিচয়গুলো হলো,বর্তমান সদস্য সচিব, নবীনগর উপজেলা জিয়া মঞ্চ। সাবেক সহ-সভাপতি, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল। সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। সাবেক সভাপতি, সাতগাঁও স্কুল অ্যান্ড কলেজ (এডহক কমিটি)।
জনগণের উদ্দেশ্যে রুবেল আকরাম বলেন, আমার বাবা সবসময় মানুষের পাশে ছিলেন এবং তাদের সেবা করে গেছেন,অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
রুবেল আকরাম বলেন, বাবার আদর্শকে বুকে ধারণ করে আমিও আমার পুরো জীবন এই ইউনিয়নের মানুষের সেবায় উৎসর্গ করতে চাই। অবহেলিত নবীনগর পশ্চিম ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি এলাকার মুরব্বি, যুবক, মা-বোনসহ সকলের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমি এই ইউনিয়নেরই সন্তান। এই মাটিতে আমার জন্ম ও বেড়ে ওঠা। তাই এ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করাকে আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি।
দীর্ঘদিন ধরেই মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করার ইচ্ছা লালন করে আসছি। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে জনপ্রতিনিধিত্বকে একটি কার্যকর মাধ্যম হিসেবে মনে করছি। মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তাদের সেবায় নিজেকে নিয়োজিত করতেই আমি নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন