জন্ম-মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগে প্রথম মদন উপজেলা।
মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের পারফরম্যান্স মূল্যায়নে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে প্রথম হয়েছে নেত্রকোনার মদন উপজেলা। আগস্ট ২০২৬ মাসের পারফরম্যান্স প্রতিবেদনে ১৬৭ শতাংশ অর্জন করে প্রথম স্থান অধিকার করেছেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ১২৫ শতাংশ অর্জন করে দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ এবং ১১৪ শতাংশ অর্জন করে তৃতীয় হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত আগস্ট ২০২৬ মাসের পারফরম্যান্স প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ময়মনসিংহ বিভাগের ৩৫টি উপজেলার মধ্যে মদনকে প্রথম অবস্থানে দেখানো হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের নির্ভুলতা, দ্রুততা ও দক্ষ ব্যবস্থাপনাসহ নির্ধারিত বিভিন্ন সূচকের ভিত্তিতে এ পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
এ অর্জন প্রসঙ্গে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “এই অর্জন আমার একার নয়, এটি আমাদের সম্মিলিত টিমওয়ার্কের ফল। মদন উপজেলার প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। নাগরিক সেবা সহজ করতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।”
মদন উপজেলার এ অর্জনে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন