ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু  মাঠে ৭৩ কর্মী

ডিমলায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বারুইপাড়ায় মসজিদ, সড়ক ও গণকবরস্থানের সার্বিক উন্নয়নের আশ্বাস এমপি আব্দুল করিমের

উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত,

সিংগাইরে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন- এমপি মঈনুল ইসলাম খান শান্ত।

বিজয়নগরে স্বাস্থ্য খাতে ৫৮ পদ শূন্য, সেবা দিতে হিমশিম

পীরগঞ্জে সারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চালের ডিও বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

গভীর রাতে নবদম্পতিকে থানায় নেওয়ার অভিযোগ, জিডি নিয়ে পুলিশের বক্তব্যে অসংগতি

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের তলদেশ থেকে ৮৯ হাজার ইয়াবা জব্দ, আটক ১

কক্সবাজার থেকে আল আমিন জেলা প্রতিনিধ:- কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে অভিনব কায়দায় প্রাইভেটকারের নিচে লুকিয়ে পাচারের সময় ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোররাতে মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের প্যাঁচারদ্বীপ এলাকার রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

আটক এরফান কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার দক্ষিণ মুহুরীপাড়ার লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে।

বিজিবি জানায়, পলাতক তিনজন হলেন - টেকনাফের সাবরাং সিকদার পাড়ার মৃত জহির আহম্মেদের ছেলে মোহাম্মদ কাদের (৪৫) ও মোহাম্মদ কামাল (৪০) এবং রামুর খুনিয়াপালংয়ের পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে মোহাম্মদ মুনসুর (৫৫)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম জানান, রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

তিনি জানান, আটক এরফানসহ পলাতক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দ করা ইয়াবা, প্রাইভেটকার ও অন্যান্য আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেরিন ড্রাইভে প্রাইভেটকারের তলদেশ থেকে ৮৯ হাজার ইয়াবা জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ