ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

নওগাঁ জেলা  প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে মাসুদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান হোসেন।

বিভিন্ন গণমাধ্যমে তাঁকে জড়িয়ে প্রকাশিত বক্তব্য ও অভিযোগকে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক প্রতিবাদলিপিতে চেয়ারম্যান মো. আল এমরান হোসেন বলেন, সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার বিষয়ে তাঁর কোনো ধরনের ভূমিকা নেই। এমনকি তাঁকে মামলায় আসামি করার জন্য কাউকে কোনো নির্দেশও দেননি তিনি।

চেয়ারম্যান বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ওই ঘটনায় মাসুদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। “এর বাইরে আমি কিছুই জানি না। সাংবাদিক রাসেল রানাকে মামলায় আসামি করার বিষয়ে আমার কোনো ভূমিকা নেই এবং আমি কাউকে তাঁকে আসামি করার জন্য কোনো নির্দেশও দিইনি,

প্রতিবাদলিপিতে আল এমরান হোসেন আরও দাবি করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনাটি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্তের মাধ্যমেই সংঘর্ষের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কার কী ভূমিকা ছিল—তা বেরিয়ে আসবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে কোনো পক্ষকে দায়ী না করে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাঁর বক্তব্যের যে অংশ উদ্ধৃত করা হয়েছে, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন চেয়ারম্যান। তাঁর দাবি, তাঁর বক্তব্যের সঙ্গে সাংবাদিক রাসেল রানাকে হত্যা মামলায় আসামি করার কোনো সম্পৃক্ততা নেই। বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করে তাঁকে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় মামলার বাদী রিফাত হোসেন ও তাঁর বাবা আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

রিফাত হোসেনের দাবি, সংঘর্ষের দিন তাঁদের বিরুদ্ধে আসামিপক্ষের জমির পটলগাছ ও বিভিন্ন সবজি নষ্ট করার অভিযোগ ওঠে। পরে আসামিপক্ষের লোকজনকে সঙ্গে নিয়ে সাংবাদিক রাসেল রানা থানায় গিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। এ কারণেই তাঁকে মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

রিফাত বলেন, “তিনি এই ঘটনায় জড়িত না থাকলে আসামিপক্ষের হয়ে থানায় যাবেন কেন? তিনি সবসময় আমাদের বিপক্ষে কাজ করেছেন। এ কারণে তাঁকে আসামি করা হয়েছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ