দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার ও ব্যবসায়ীর পাশে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড় ২৬ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবার ও ব্যবসায়ীর মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে সরকারি সহায়তা তুলে দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী ও তিন পরিবারের প্রত্যেককে দুই বান করে ঢেউটিন এবং গৃহ মঞ্জুরীর জন্য ৬ হাজার টাকা করে চেক দেওয়া হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে দল-মতের কোনো বিষয় বিবেচনা করা হবে না। যারা সরকারি সহায়তা পাওয়ার যোগ্য, তাদেরই সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা দলীয় সরকার নই, জনগণের সরকার। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। যে ব্যক্তি বা পরিবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সহযোগিতা পাওয়ার যোগ্য, তাদের পাশে সরকার থাকবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি মনে করি, সমস্ত ভোটার আমাকে ভোট দিয়েছেন। কে আমাকে ভোট দিয়েছেন আর কে ভোট দেননি এসব নিয়ে বিচার-বিশ্লেষণ করার মানসিকতা আমার নেই। আপনারা ভোট দিয়েছেন, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই সকল ভোটারকে সমানভাবে দেখার দায়িত্ব আমার।”
তিনি সরকারি সহায়তা কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারি সহায়তা পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা স্বস্তি প্রকাশ করেন। তাদের মতে, অগ্নিকাণ্ডে ক্ষতির পর ঢেউটিন ও নগদ সহায়তা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন