ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দামুড়হুদায় মহাসড়ক অবরোধ করে ইজিবাইক চালকদের বিক্ষোভ

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সিংড়ায় ছাতার দিঘি ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান  প্রার্থী শামসুল আলম মামুন

বালাগঞ্জে  দিনমজুর সেলিমের পরিবারের জন্য পাকা  ঘর নির্মাণ

উখিয়া–টেকনাফের বর্জ্য ব্যবস্থাপনা: সমস্যা থেকে সম্ভাবনার পথে!

পটুয়াখালীর বাউফলে আলোচিত রানী বেগম হত্যা মামলার স্বামী-স্ত্রী দন্ডিত

দোয়ারাবাজারে প্রকাশ্যে ইয়াবা সেবন ও মাদকের রাজত্ব যুবসমাজ ধ্বংসের মুখে,

গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর বিক্ষোভ, মামলা প্রত্যাহারের দাবি

বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

মোঃ খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:- বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় নদী দখল ও দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন, সচেতনতামূলক কর্মসূচি এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়া শহরের সাতমাথায় আয়োজিত এ কর্মসূচিতে তীরের কেন্দ্রীয় কমিটি ও শাহ সুলতান কলেজ শাখার সদস্যরা অংশ নেন। পরে নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তীর কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি তৌফিকুর রহমান ও নাসরিন সুলতানা সুমি, সাংগঠনিক সম্পাদক রুনি খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাবিহা ও মোরছালিন, সহ-দপ্তর সম্পাদক রিফাত। এছাড়া শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল, যুগ্ম আহ্বায়ক জি. এম. রাহাত ও রুমি খাতুন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে তীরের সাবেক সভাপতি হোসেন রহমান বলেন, “নদী আমাদের জীবন, জীবিকা ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দখল ও দূষণের কারণে নদীগুলো আজ হুমকির মুখে। নদী রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সংগঠনের বর্তমান সভাপতি মেহেদী হাসান বলেন, “অসচেতনতার কারণে নদীতে যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে এবং পানি দূষিত হচ্ছে। নদী রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি।”

শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক আবুল বাশার মণ্ডল বলেন, “নদী রক্ষা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। সরকার, প্রশাসন, গণমাধ্যম, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই করতোয়া নদীসহ দেশের সব নদী দখল ও দূষণমুক্ত হয়ে স্বাভাবিক প্রবাহ ফিরে পাক।”

উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রোববার বিশ্ব নদী দিবস পালন করা হয়। নদী দখল ও দূষণ রোধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিই এ দিবস পালনের মূল লক্ষ্য।

২০১১ সাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিবেশ, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে তীর। বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য সংগঠনটি ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০২১’ লাভ করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ