ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারে  সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়।

বলিভদ্র বাজার শিউলী সিনেমা হলে অপরাধের স্বর্গরাজ্য: ছিনতাই, নির্যাতন ও প্রতারণার আখড়ায় ক্ষুব্ধ এলাকাবাসী

সাভারে মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের দ্বিতীয় পর্ব সম্পন্ন

মোল্লাহাটে গানের অনুষ্ঠানে জুয়ার আসরের অভিযোগ, দুই সাংবাদিকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালী

নড়াইলের ঐতিহাসিক বাঁধাঘাটে পর্যটনকেন্দ্র দখলের অভিযোগ, শিবলিঙ্গ স্থাপন নিয়ে স্থানীয়দের উদ্বেগ

মদনে মগড়া নদী থেকে অর্ধগলিত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির

নিহারেন্দু চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে আট বছরের এক শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরে একই খাবারের উচ্ছিষ্ট খেয়ে কয়েকটি মুরগি মারা গেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোকর্ণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহনপুর গ্রামে। এ ঘটনায় ওই গ্রামের মো. ছত্তর মিয়া (৪৪) রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় দেওয়া অভিযোগে ছত্তর মিয়া বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তার বসতঘরে অনধিকার প্রবেশ করে রান্না করা খাবারে বিষ মিশিয়ে তাকে ও পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করে আসছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন দুপুরে ছত্তর মিয়ার আট বছর বয়সী ছেলে দ্বীন ইসলাম রান্না করা ভাত ও তরকারি খেতে শুরু করে। এ সময় খাবার থেকে বিষের গন্ধ পেয়ে সে খাওয়া বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

পরে ওই খাবারের উচ্ছিষ্ট বাড়িতে থাকা মুরগিকে খাওয়ানো হয়। অভিযোগ অনুযায়ী, খাবার খাওয়ার পর কয়েকটি মুরগি মারা যায়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানান ছত্তর মিয়া।

ছত্তর মিয়ার দাবি, অজ্ঞাতনামা ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ক্ষতি করার সুযোগ খুঁজছে। এ ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও সাক্ষীরা অবগত রয়েছেন। শিশুর চিকিৎসায় ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।

গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ছত্তর মিয়া।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ