গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার :- গাইবান্ধায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল-ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিগম্যতা।
দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান, জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার। জনস্বার্থে ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাশ করা হয়েছে। দেশ বিনির্মাণের সবচেয়ে বড় বাধা দুর্নীতি। দুর্নীতি রুখতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বক্তারা আরও বলেন, এখনও এই আইন সম্পর্কে সমাজের বেশিরভাগ মানুষের, বিশেষ করে প্রান্তিক ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনসাধারণের তেমন ধারণা নেই। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে সকল পেশার মানুষকে সচেতন করতে নানা পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন