ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে মাদক নিয়ে বিরোধে অটোচালক জাকারিয়া হত্যা; পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩,

পটুয়াখালীতে মাদক নিয়ে বিরোধে অটোচালক জাকারিয়া হত্যা; পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩ 

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:-  পটুয়াখালী জেলার সদর থানাধীন চর জৈনকাঠী এলাকায় অটো চালক মোঃ জাকারিয়া শরীফ (২৮) হত্যার মূল পরিকল্পনাকারী মোঃ সাইফুল ইসলাম (২৯) সহ তার সহযোগী মোঃ মামুন হাওলাদার (২৯) এবং চোরাই ব্যাটারী ক্রয়কারী মোঃ শুক্কুর আকন (৪৫)গ্রেফতার। উদ্ধার ভিকটিমের ব্যাটারীচালিত অটোরিকশা ও চোরাইকৃত তিনটি ব্যাটারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমের ( ৩য় তলায়) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)  সাজেদুল ইসলাম সজল এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ সেপ্টেম্বর বিকেলে জাকারিয়া শরীফ অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন (৮ সেপ্টেম্বর) সকালে জৈনকাঠী ইউনিয়নের লোহালিয়া নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরে ভিকটিমের পিতা মোঃ রুহুল আমিন শরীফ পটুয়াখালী সদর থানায় পেনাল কোডের ৩০২/৩৭৯/২০১/৩৪ ধারায় একটি মামলা (মামলা নং-২৯) দায়ের করেন। 

​মামলা দায়েরের পর জেলা পুলিশের একাধিক দল, ডিবি, সিআইডি ও পিবিআই যৌথভাবে তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও চার পাশের শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোপন তথ্যের ভিত্তিতে আসামীদের শনাক্ত করা হয়। পরবর্তীতে গাজীপুর থেকে প্রধান আসামী সাইফুল ইসলাম, পটুয়াখালী থেকে মামুন হাওলাদার এবং মহিপুর থানা এলাকা থেকে চোরাই ব্যাটারীর ক্রেতা শুক্কুর আকনকে গ্রেফতার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেয়া আসামীদের ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, ভিকটিম জাকারিয়া ও আসামী সাইফুল পূর্বে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। ইয়াবা সরবরাহের কথা বলে সাইফুলের কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নেন জাকারিয়া। কিন্তু পরবর্তীতে ইয়াবা দিতে না পারায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ​এরই জেরে সাইফুল তার সহযোগী মামুনকে সাথে নিয়ে জাকারিয়াকে হত্যার পরিকল্পনা করেন। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইয়াবার চালান আনার কথা বলে জাকারিয়াকে লোহালিয়া নদীর তীরে জৈনকাঠী খেয়াঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে মাদক সেবনের এক পর্যায়ে টাকার লেনদেন নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে আসামী সাইফুল সিএনজির তার/ক্যাবল দিয়ে জাকারিয়ার গলায় ফাঁস দেন এবং আসামী মামুন পা চেপে ধরে শ্বাসরোধ করে তার মৃত্যু নিশ্চিত করেন। এরপর লাশ নদীতে ফেলে দেওয়া হয়।

​হত্যার পর আসামীরা জাকারিয়ার অটোরিকশাটি বিসিক শিল্প এলাকার পাশে নদীর পাড়ে নিয়ে যায় এবং সেখানকার ৩টি ব্যাটারী খুলে নিয়ে অটোরিকশাটি নদীতে ফেলে দেয়। পরবর্তীতে চোরাই ব্যাটারীগুলো মহিপুরের শুক্কুর আকনের কাছে ২০,০০০ টাকায় বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয় আসামীরা।

​তদন্তের অংশ হিসেবে পুলিশ নদী থেকে ভিকটিমের ফেলে দেওয়া অটোরিকশা ও শুক্কুর আকনের নিকট থেকে বিক্রি হওয়া তিনটি ব্যাটারী উদ্ধার করেছে। বর্তমানে মামলাটির তদন্ত কাজ চলমান রয়েছে এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে মাদক নিয়ে বিরোধে অটোচালক জাকারিয়া হত্যা; পরিকল্পনাকারী সাইফুলসহ গ্রেপ্তার ৩,

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ