ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের মিঠাপুকুরে ৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

হাবিবুর রহমান হাবিব,নিজস্ব সংবাদদাতা-রংপুরের মিঠাপুকুরে ৮০ পিস ইয়াবাসহ আইরিন বেগম (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বলদিপুকুর ওভারপাসের পূর্ব পাশে ঢাকা-রংপুর মহাসড়কের ‘মা-বাবার দোয়া’ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় ডিবির এসআই ভূষণ চন্দ্র বর্মন ও ছাইয়ুম তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে আইরিনের পরিহিত পোশাক থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডিবির উপস্থিতি টের পেয়ে আইরিন পালানোর চেষ্টা করেন। পরে তাকে মাদকসহ আটক করা হয়। তিনি পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর এলাকার সম্রাজুল হকের স্ত্রী। 

এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের মিঠাপুকুরে ৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুরে ৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

হাবিবুর রহমান হাবিব,নিজস্ব সংবাদদাতা-রংপুরের মিঠাপুকুরে ৮০ পিস ইয়াবাসহ আইরিন বেগম (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বলদিপুকুর ওভারপাসের পূর্ব পাশে ঢাকা-রংপুর মহাসড়কের ‘মা-বাবার দোয়া’ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় ডিবির এসআই ভূষণ চন্দ্র বর্মন ও ছাইয়ুম তালুকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। নারী পুলিশ সদস্য দিয়ে তল্লাশি চালিয়ে আইরিনের পরিহিত পোশাক থেকে সাদা পলিথিনে মোড়ানো ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডিবির উপস্থিতি টের পেয়ে আইরিন পালানোর চেষ্টা করেন। পরে তাকে মাদকসহ আটক করা হয়। তিনি পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর এলাকার সম্রাজুল হকের স্ত্রী। 

এ ঘটনায় মিঠাপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ