ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

তীব্র ধিক্কার ও ন্যাক্কারজনক অপকর্মের প্রতিবাদ

নিখোঁজ ওমর আলী ঘটকে পাওয়া গেল পুকুরে  মরদেহ

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রেণে সরকারের ভূমিকা  মোটেও সন্তোষজনক নয়----মুহাম্মদ হাফিজুর রহমান

হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

কাহারোলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ: নেপথ্যের সত্যতা কী?

*ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে নতুন পরিচালক-আলহাজ্ব মনিরুজ্জামান সরকার*

*ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে নতুন পরিচালক-আলহাজ্ব মনিরুজ্জামান সরকার*

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবু (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর মা মোছা. আছফুল বেওয়া ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবুর সঙ্গে ওই তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাবু মোবাইল ফোনে ওই তরুণীকে ডেকে নেন।

অভিযোগে বলা হয়, পরে তাঁকে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেছেন তরুণীর মা।

বিষয়টি জানার পর তরুণীর মা বাবুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ের বিষয়ে কথা বলেন। তবে অভিযোগ, এরপর বাবু বিয়ের বিষয়ে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তরুণীকে তাঁর বাড়ির পাশে রেখে বাবু সেখান থেকে চলে যান।

পরে বিয়ের দাবিতে বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। পরিবারের দাবি, টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। এ সময় বাবু বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তরুণীর মা ৬ অক্টোবর ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবু (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর মা মোছা. আছফুল বেওয়া ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবুর সঙ্গে ওই তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাবু মোবাইল ফোনে ওই তরুণীকে ডেকে নেন।

অভিযোগে বলা হয়, পরে তাঁকে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেছেন তরুণীর মা।

বিষয়টি জানার পর তরুণীর মা বাবুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ের বিষয়ে কথা বলেন। তবে অভিযোগ, এরপর বাবু বিয়ের বিষয়ে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তরুণীকে তাঁর বাড়ির পাশে রেখে বাবু সেখান থেকে চলে যান।

পরে বিয়ের দাবিতে বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। পরিবারের দাবি, টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। এ সময় বাবু বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তরুণীর মা ৬ অক্টোবর ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ