জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন আবুল হাসান খান
মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার:-বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারী চালিত থ্রি-হুইলারযান শ্রমিক দলের কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব আবুল হাসান খান।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের সুযোগ্য সন্তান আবুল হাসান খান দীর্ঘদিন ধরে সংগঠনটির একজন নিবেদিতপ্রাণ কর্মী ও নেতা হিসেবে ভূমিকা রেখে আসছেন। দলের প্রতি তাঁর ভালোবাসা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদ অর্পণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নীতি-নির্ধারকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এ. এম. নাজিম উদ্দিন, অন্যতম উপদেষ্টা সাঈদ আল নোমান তুর্য (মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম আসন-১০), অন্যতম উপদেষ্টা মোঃ আবু সুফিয়ান (মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম আসন-০৯), কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহিনুল ইসলাম দুখু এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন।
এই সিদ্ধান্ত অনুযায়ী, জনাব আবুল হাসান খান আগামী ১৩ অক্টোবর ২০২৬ থেকে ১২ অক্টোবর ২০২৮ পর্যন্ত দুই বছরের জন্য কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন।
সংগঠনের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, আবুল হাসান খান এই পদে অধিষ্ঠিত হয়ে নতুন উদ্যমে অর্পিত দায়িত্ব পালন করবেন এবং ব্যাটারী চালিত থ্রি-হুইলার চালক ও শ্রমিকদের ন্যায়সংগত অধিকার আদায়ে অনন্য ভূমিকা রাখবেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন