ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আমতলীতে দুর্গাপূজা ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান ডিআইজির

হরিরামপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়েদ আহমেদ ওমরের উদ্যোগে স্বেচ্ছায় সড়ক সংস্কার।

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে ভুয়া পরিচয়পত্রে গ্রামপুলিশের চাকরি করার অভিযোগ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে

 মোঃ বিল্লাল হোসেন, শেরপুর :- শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে গ্রামপুলিশের চাকরিতে বহাল থাকার অভিযোগ উঠেছে তোফাজ্জল হোসেন নামে এক গ্রামপুলিশের বিরুদ্ধে। জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ পরিবর্তন করে বয়স কম দেখিয়ে তিনি চাকরি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন একই ইউনিয়নের গ্রামপুলিশদের সাবেক কমান্ডার (দফাদার) মো. সহিজ উদ্দিন।

অভিযুক্ত তোফাজ্জল হোসেন উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেনের একটি জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯৫৮ উল্লেখ রয়েছে। ওই জন্মতারিখ অনুযায়ী তাঁর চাকরির নির্ধারিত বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কথা। তবে অভিযোগ রয়েছে, বয়স কম দেখিয়ে চাকরিতে বহাল থাকার উদ্দেশ্যে তিনি ১৯৮১ সালের জন্মসাল উল্লেখ করে আরেকটি জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। এ পরিচয়পত্র ব্যবহার করে চাকরিতে বহাল থাকার পাশাপাশি নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ইউনিয়নের অন্য গ্রামপুলিশদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে বলে জানা গেছে।

গৌরীপুর ইউনিয়নের গ্রামপুলিশদের কমান্ডার মো. সহিজ উদ্দিন অভিযোগ করে বলেন, বর্তমান ইউনিয়ন পরিষদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকার সুবাদে তোফাজ্জল হোসেন প্রতারণার আশ্রয় নিয়ে চাকরিতে বহাল রয়েছেন এবং নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের প্রকৃত তথ্য, নিয়োগের সময় বয়স এবং বেতন-ভাতা গ্রহণের বৈধতা যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ বলেন, আগের জাতীয় পরিচয়পত্রে বয়সের তথ্যে ভুল থাকায় তা সংশোধন করে পরবর্তী সময়ে নতুন পরিচয়পত্র দাখিল করেছেন তোফাজ্জল হোসেন। তদন্তে সেটি ভুয়া প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁর কার্যালয়ে গিয়ে কথা বলতে বলেন।

গ্রামপুলিশের সাবেক কমান্ডার মো. সহিজ উদ্দিন অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঝিনাইগাতীতে ভুয়া পরিচয়পত্রে গ্রামপুলিশের চাকরি করার অভিযোগ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ