ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাঘাটায় মাদকাসক্ত দুই ছেলের অপকর্মে অতিষ্ঠ মা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

টিউশনি ও হোটেলে কাজ করে জিপিএ ৫ পেলো কুড়িগ্রামের কৌশিক

বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

পায়রাকুঞ্জ-মির্জাগঞ্জ নৌপথে চালু হলো BIWTA'র ট্রলার সার্ভিস, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা

দক্ষিণ গফরগাঁও অবৈধ  ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

তারাকান্দার রামপুর ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, নায়েব নাজমুন নাহারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কচুয়ায় সড়ক দখলমুক্ত করল সুরমা-সুপার মালিক সমিতি, স্বস্তিতে যাত্রী ও পথচারীরা

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাককে ফুলের তোড়া দেওয়ার পর তাঁর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, ওই দিন বেলা ১২টার দিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এ সময় জয়দেব চক্রবর্তী, রুহুল কুদ্দুস, বিচলী জাহিদ, মাসুম বিল্লাহ ও সিদ্দিকুর রহমান নামে পাঁচ ব্যক্তি তাঁকে ফুলের তোড়া দেন এবং ছবি তোলেন।

আব্দুর রাজ্জাকের দাবি, ফুল দেওয়ার কারণ জানতে চাইলে তাঁকে বলা হয়, তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানানো হচ্ছে। সরল বিশ্বাসে তিনি ফুলের তোড়া গ্রহণ করেন। পরে ওই ছবি ফেসবুকে প্রকাশ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের কেশবপুর প্রেসক্লাবের সভাপতি, সম্পাদকসহ সাংবাদিক নেতৃবৃন্দ পরিচয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন। বিষয়টিকে তিনি প্রতারণা ও বিভ্রান্তিকর প্রচারণা বলে দাবি করেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের কাছে অনুরোধ জানিয়েছেন বলে জানান আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সরল বিশ্বাসে ফুলের তোড়া গ্রহণ করলেও এর আড়ালে তাঁর নাম ব্যবহার করে এমন প্রচারণা চালানো হবে, তা বুঝতে পারেননি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ