ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে ব্যস্ত, গণরায়ের সাথে প্রতারণা করে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া ৪টি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২

সাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধি:- নাটোরের লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প (মোটর) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মোটরগুলোর আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে লালপুর থানাধীন চামটিয়া মাঠে অবস্থিত ‘এমএসকে’ নামের একটি ইটভাটায় এ চুরির ঘটনা ঘটে। ইটভাটার মালিক মো. সবুজ আলী (২৮) রাতে চারটি পানির পাম্প বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। পরে সকাল আনুমানিক ৬টার দিকে ইটভাটায় ফিরে এসে তিনি পাম্পগুলো দেখতে না পেয়ে বুঝতে পারেন, অজ্ঞাতনামা চোরেরা সেগুলো চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনার তদন্তভার গ্রহণ করেন লালপুর থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. জহুরুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চোরাই মালামাল উদ্ধারে নাটোরের লালপুর থানা এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযান চালিয়ে পুলিশ লালপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মো. ইমন (২২), পিতা মো. জামাল উদ্দিন এবং একই গ্রামের মো. মামুন (২০), পিতা মৃত আজাদ আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি পানির পাম্প উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

লালপুরে ইটভাটা থেকে চুরি হওয়া ৪টি পানির মোটর উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ