ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে কাশফুলের ধামাকা: সাভার সেনা শপিং কমপ্লেক্সে খাবারের মূল্যে বিশাল ৪০% ছাড়!

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি অভিযোগ তুলে তাঁরা এ কর্মসূচি পালন করেন।

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে ‘দুঃসময়ের ত্যাগী ও নির্যাতিত তৃণমূল বিএনপি’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে যেসব নেতা-কর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের নতুন কমিটিতে উপেক্ষা করা হয়েছে। তাঁদের বাদ দিয়ে স্বার্থান্বেষী ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, সদ্যঘোষিত কমিটিতে এমন ব্যক্তিরা স্থান পেয়েছেন, যাঁদের বিরুদ্ধে চাকরিজীবী হওয়া, চাটুকারিতা ও সুবিধাবাদী ভূমিকার অভিযোগ রয়েছে। ২০ সদস্যের কমিটির মধ্যেই ১২জন সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

তাঁদের নেতৃত্বে রাখা হলে ত্যাগী নেতা-কর্মীরা আরও কোণঠাসা হয়ে পড়বেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

সমাবেশ থেকে অবিলম্বে বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাবুল, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের সাবেক সভাপতি আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোজাফফর হোসেন এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল হক কেলে। এ ছাড়া স্থানীয় তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ