ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় সংবাদ কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

গাইবান্ধা প্রতিনিধি :- অসত্য ও বিভ্রান্তিকর রিপোর্ট করায় মোঃ শামসুজ্জোহা নামে এক সাংবাদিকের বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত, ফুলছড়ি গাইবান্ধায় মানহানীর মামলা করেছেন ভুক্তভোগী মোঃ মনির হোসেন।

মামলায় উল্লেখিত ঘটনার বিবরন থেকে জানা যায়, বাদী পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার একজন কর্মচারী এবং পাশাপাশি  বৈধভাবে ব্যবসা পরিচালনা করেন। বাদীর ছোট একটি শিশু পার্ক ও পৈত্রিক সূত্রে জমি জমা রয়েছে। বাদী মনির হোসেন দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব ও ব্যবসা পরিচালনার মাধ্যমে সামাজিকভাবে পরিচিত ও সুনাম অর্জন করেছেন।

অপরদিকে আসামি একজন সংবাদ কর্মী।  তিনি গত ২০/১০/ ২০২৬ ইং তারিখে অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল গাইবান্ধার বুকে  ও সামাজিক মাধ্যম ফেসবুক পেজ MD Shamsu Zzha  নামক আইডি থেকে বাদীর ছবি সম্বলিত একটি মানহানি বিভ্রান্তকর ও মিথ্যা রিপোর্ট প্রদান করেন যে, 'পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মনিরের অবৈধ সম্পদের পাহাড়।' 

ঐ মিথ্যা রিপোর্ট প্রকাশ করায় বাদী ও বাদীর পরিবার সামাজিক ভাবে  হেয় প্রতিপন্ন হয়েছে। 

মামলায় বাদী আরো উল্লেখ করেন যে, তাঁর পরিবার ফুলছড়ি থানার মধ্যে সম্ভ্রান্ত পরিবার।

এ ঘটনায় তাঁর সামাজিক মর্যাদা, ব্যক্তিগত সম্মান, পেশাগত সুনাম ও ব্যবসায়িক পরিচিতি ক্ষুন্ন হয়েছে। তাই তিনি মানহানির এই মামলা দায়ের করেছেন। যার নম্বর (সি আর ২০৯/২৬ ফুলছড়ি)।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় সংবাদ কর্মীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ