প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান ও সংবর্ধনা দিয়েছে বাঁশখালী আ'লা হযরত স্মৃতি সংসদ। এ উপলক্ষে সংগঠনটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবার।
ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা প্রদান করায় বাঁশখালী আ'লা হযরত স্মৃতি সংসদের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও আনন্দের। এ ধরনের সম্মাননা একজন সমাজসেবককে তাঁর মানবকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
বিবৃতিতে আরও বলা হয়, সমাজের কল্যাণে যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন ও সম্মাননা প্রদান নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের স্বীকৃতি মানবসেবায় নিয়োজিত ব্যক্তিদের কাজের প্রতি দায়িত্ববোধ ও আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
এ সময় প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে বাঁশখালী আ'লা হযরত স্মৃতি সংসদের সকল কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি সংগঠনটির উত্তরোত্তর সফলতা, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন