ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

সিলেটে UYBDS-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জাতীয় যুব দিবস ও স্বেচ্ছায় রক্তদান দিবস-২০২৬ উপলক্ষে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি (UYBDS) ও যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের কার্যালয়ের হলরুমে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন,  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি ও সিসিক সম্ভাব্য মেয়র প্রার্থী মাওলানা মো. ছালিম আহমদ খান,  যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ এবং সহকারী পরিচালক মো. ফখরুজ্জামান, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোয়াজ্জেম বখত জেম, মশিউর রহমান চৌধুরী, শাহজাহান আহমদ শাহান, আরাফাত রহমান চৌধুরী, মুহিবুর রহমান শুয়াইব, স্বাস্থ্য ও ব্লাড ক্যাম্পিং সম্পাদক আরিফ আহমদ, অর্থ সম্পাদক তাইয়িব হাসান রুতবাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সিলেটের বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্ত সংগ্রহ এবং রক্তদানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, রক্তের অভাবে যেন কোনো মুমূর্ষু রোগীকে জীবন হারাতে না হয়, সে লক্ষ্যে তরুণ সমাজকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। পাশাপাশি রক্তদানের মতো মানবিক কার্যক্রমকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তাঁরা।

আয়োজকরা জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে আরও বিস্তৃত করা এবং তরুণদের মানবসেবামূলক কাজে উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সিলেটে UYBDS-এর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ