সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক লন্ডন প্রবাসীর পরিবার ও স্থানীয় নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানি, আর্থিক ক্ষতিসাধন ও মানহানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, লন্ডন মহানগর বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সফিক মিয়ার ভাই-ভাতিজা ও এলাকাবাসীকে বিপাকে ফেলতেই স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান এসব মামলা দায়ের করেছেন।
খুজগীপুর গ্রামের মরহুম হাজী চান মিয়া (সফিক মিয়ার পিতা) ও মরহুম আব্দুল জলিলের (মরহুম আব্দুল হাকিমের পিতা) সঙ্গে একই গ্রামের মরহুম সোনাহর ও মরহুম মিয়াউর রহমানের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে মহামান্য হাইকোর্টে একটি মামলা (নং- ৪৩৮৫/২০১০) চলমান রয়েছে।
বিচারাধীন জমিতে ১৪ জুন ২০২৬ রাতে স্থানীয় বিএনপি নেতা আব্দুল আউয়াল সাহেদের পরামর্শ ও সহযোগিতায় মিয়াউর রহমানের ছেলে সাইদুর রহমান একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন। পরদিন সকালে সফিক মিয়ার ছোট ভাই মুজাহিদ ও আব্দুল হাকিমের ভাই আব্দুর শহিদ সাইনবোর্ডটি সরিয়ে ফেললে সাইদুর রহমান ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে উমরপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ কর্মকর্তা দারোগা বিষ্ণু উভয় পক্ষকে জমির কাগজপত্রসহ থানায় যাওয়ার নির্দেশ দেন।
থানায় অনুষ্ঠিত বৈঠকে সাইদুর রহমানের পক্ষে আব্দুল আউয়াল সাহেদের নেতৃত্বে তার ভাই-ভাতিজা ও কয়েকজন উপস্থিত হন। অন্যদিকে মুজাহিদ মিয়া ও আব্দুর শহিদের পক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে হাইকোর্টে মামলা চলমান থাকার কাগজপত্র দেখানো হলেও স্থানীয়ভাবে আপোসের প্রস্তাব দেওয়া হয়। সে সময় মুজাহিদ প্রবাসে থাকা তার ভাইদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলে বৈঠক থেকে চলে আসেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকে সাইদুর রহমান ও তার পরিবার প্রতিপক্ষকে ঘায়েল করতে ধারাবাহিকভাবে অন্তত ছয়টি অভিযোগ ও মামলা দায়ের করেছেন।
১. ৭ জুন ২০২৬ ওসমানীনগর থানায় আব্দুর শহিদ, কে প্রধান আসামি করে একটি অভিযোগ দেওয়া হয়। এতে সফিক মিয়ার বড় ভাই মানিক মিয়া, ছোট ভাই মুজাহিদ এবং ওই সময় পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত লন্ডন প্রবাসী ছোট ভাই ছফা মিয়াকেও আসামি করা হয়।
২. সফিক মিয়ার বড় ভাই লন্ডন প্রবাসী খালিছ মিয়ার সঙ্গে চলাফেরা করার কারণে আমীর আলী (পিতা: মরহুম আতর আলী)-কে আসামি করে আরেকটি অভিযোগ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা দারোগা মিজান তদন্ত শেষে অভিযোগটি থানায় খারিজ করে দেন।
৩. সিআর মামলা (নং- ৪৮/২০২৬): ওসমানীনগর আদালতে ১৪৪ ধারায় লন্ডন প্রবাসী খালিছ মিয়াকে প্রধান আসামি করে এই মামলাটি করা হলে আদালত তা খারিজ করে দেন।
৪. দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা (সিআর নং- ৩৯/২০২৬): পুনরায় খালিছ মিয়াকে প্রধান আসামি করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হলেও সেটিও আদালত খারিজ করে দেন।
৫. চুরি মামলা (সিআর নং- ১০৩/২০২৬): খালিছ মিয়াকে প্রধান আসামি করে একটি চুরির মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালত ওসমানীনগর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটির তদন্ত করছেন দারোগা বিষ্ণু।
৬. জিআর মামলা (নং- ১৭, বাৎসরিক নং- ১৪২/২০২৬): সর্বশেষ সাইদুর রহমানের ছোট ভাই আমিনুর বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এতে মরহুম আব্দুল হাকিমের ১৬/১৭ বছর বয়সী কিশোর ছেলে আব্দুর রাজিমকে 'হুকুমের আসামি' ও প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তার আপন চাচা আব্দুর শহিদ সহ মুজাহিদ, আমির, সুমন, নেফুর, অপূর্ব, আলমগীর, তারেক, অর্পণ ও রিমনকে আসামি করা হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, জিআর ১৭ নম্বর মামলার এজাহারে সাইদুর রহমান দাবি করেছেন যে, মাথা ফাটা ও হাত ভাঙা অবস্থায় তিনি ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং মাথা ও হাতে ব্যান্ডেজ বেঁধে ওসসমানী নগর থানায় উপস্থিত হন। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর সাইদুর রহমানকে কোনো ধরনের ব্যান্ডেজ ছাড়াই গ্রামে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দেখা গেছে। এছাড়া গত ১ অক্টোবর ২০২৬ তারিখে সাইদুর রহমান নিজ বাড়িতে একটি সংবাদ সম্মেলন করেন, যার ভিডিও ফুটেজ ও ছবিতে তার শরীরের কোথাও কোনো ব্যান্ডেজ বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন