ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

পদুয়ার বাজার বিশ্বরোডে ভাসমান ফুটপাতের দখলে তীব্র যানজট, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুই সন্তানসহ বিধবা নারীকে বিয়ে করায় এলাকা ছাড়া নবদম্পতি, থানায় অভিযোগ

বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ৫০ হাজার টাকা জরিমানা

হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নে

হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নে "ঐক্যবদ্ধ বিজয়নগর" এর কার্যক্রম সম্পন্ন

গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু চিকিৎসার সুবিধার্থে থাইল্যান্ড থেকেও চিকিৎসক আনা হয় তবুও পরলে না বাঁচাতে

ঠাকুরগাঁওয়ে ই-বেইল বন্ড, মাধ্যমে জামিনের পর দ্রুত কারা মুক্তির সুযোগ।

মদনে শিক্ষিকাকে মারধরের অভিযোগ: তদন্তে সত্যতা, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

বেড়ায় ১০ লাখ টাকার চায়না দুয়ারী জাল জব্দ ও বিনষ্ট

উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ - কুমিল্লা জেলা প্রশাসকের

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লা জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও আরও সুসংহত রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়-এ অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ, আইনশৃখলা বাহিনীর প্রতিনিধিরা, পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার আইনশৃংখলা পরিস্থিতির বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন কমিটির কার্যক্রম যেমন-জেলা আইনশৃখলা রিভিউ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, চোরাচালান নিরোধ ট্রান্সপোর্ট কমিটি, আদালত সহায়তা কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মনিটরিং কমিটি এবং চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত মনিটরিং কমিটির কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

সভায় বক্তারা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃংখলা বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। একই সঙ্গে অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে জেলা প্রশাসক মু. রেজা হাসান সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব আরও সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান এবং জেলার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ - কুমিল্লা জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ