ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ আটক।

পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি

দায়িত্বের অধ্যায় শেষ, স্মৃতিতে অম্লান বিজয়নগরের সহকর্মীরা:আবু সাইদ সরকারের বিদায়ী বার্তা

কক্সবাজারের উখিয়ায় আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে, কেবল তারাই এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে

চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার মূলহোতা

আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

মোল্লাহাটে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তেজনা চরমে

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী এলাকায় পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে একটি পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধ চরম আকার ধারণ করেছে। এ ঘটনায় সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ এক কিশোর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন— হায়দার আলী (৫৫) ও তার ছেলে মাহামুদুল হাসান (১৮)। তারা বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এলাকাবাসীর পক্ষের আহত আরিফুল মোল্লা (১৪) স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোদালিয়া ইউনিয়নের ঝুটেশ্বরী রুহু মোল্লার বাড়ি থেকে খোকা বিশ্বাসের বাড়ি পর্যন্ত প্রায় ৮৫০ মিটার সড়ক পাকা করণের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলাকাবাসীর দাবি, এই সড়কটি কৃষিজ পণ্য ও ঘেরের মাছ পরিবহনসহ শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র পথ হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলাকাবাসীর মধ্যে শেখ ইমরান মাহমুদ, ইউপি সদস্য মো. রুবেল শেখ, লিপন খান, মো. জাহিদ ফকির, রেক্সোনা বেগমসহ অনেকে অভিযোগ করেন, সড়কের শেষাংশে হায়দার আলী অন্যায়ভাবে বাধা প্রদান করছেন। তাদের দাবি, বহু পুরনো খালের পাড়ের খাস জমির ওপর দিয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তিনি তা মানেননি।

তারা আরও জানান, গত ১২ এপ্রিল সড়কের কাজ চলাকালে হায়দার আলী বাধা দিলে উপস্থিত কিছু কিশোর উন্নয়ন কাজের পক্ষে কথা বলে। এতে উত্তেজনা সৃষ্টি হলে আরিফুল মোল্লা নামে এক কিশোরকে মারধরের ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন। ঘটনার পর এলাকাবাসী সড়ক পাকাকরণ দ্রুত সম্পন্নের দাবিতে মিছিলও করেন।

অন্যদিকে, হায়দার আলীর দাবি, তার নিজস্ব রেকর্ডীয় জমির ওপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কাজে বাধা দেয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে দূর থেকে উসকানি দিয়ে ছোট ছেলেদের দিয়ে তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মোল্লাহাটে পাকা সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, উত্তেজনা চরমে

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ