ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে কুড়িগ্রামে বিএনপি–জামায়াত বৈঠক।

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ- কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, নেতাকর্মীদের চরিত্রহনন ও সাম্প্রতিক মতবিরোধের প্রেক্ষাপটে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। শুক্রবার রাতে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দলের মধ্যে রাজনৈতিক সহমর্মিতা ও শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। জেলা জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, সেক্রেটারি নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম।

বৈঠক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিএনপি ও জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের জেরে জেলার কয়েকটি উপজেলায় উত্তেজনা ও মতবিরোধের ঘটনাও ঘটেছে।

বৈঠকে নেতারা বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াতের মধ্যে যে সমন্বয় ও সহযোগিতা ছিল, তা ভবিষ্যতেও বজায় রাখতে হবে। তাঁরা বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব অপচেষ্টা রুখতে দলীয় নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।’

বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে যেকোনো ধরনের বিভ্রান্তি বা সংঘাত এড়াতে দুই দলের স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

শেষে নেতারা বলেন, ‘রাজনৈতিক ভিন্নতা থাকলেও ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রেখে আমরা জেলার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে চাই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে কুড়িগ্রামে বিএনপি–জামায়াত বৈঠক।

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ