ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইতালি প্রবাসী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেন সরকার

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ২০ হাজার টাকা

উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন  উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু

জলঢাকায় জমকালো আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

নাসিরনগরে হাওরের পানির নিচে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু, ফসল হারিয়ে দিশেহারা হাজারো কৃষক

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মেদির হাওড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আহাদ মিয়া রামপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য আহমদ হোসেন রিতুর চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের জমিতে গিয়ে আহাদ মিয়া দেখেন তার আবাদি ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। শেষ সম্বল রক্ষার আশায় তিনি পানিতে নেমে ধান কাটতে শুরু করেন। দীর্ঘ সময় বুকসমান পানিতে দাঁড়িয়ে কাজ করার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

একই দিনে গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। চার বিঘা জমির ধান পানিতে তলিয়ে যেতে দেখে নজরুল ইসলাম নামে এক কৃষক মাঠেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তার জ্ঞান ফিরলেও তিনি চরম মানসিক দুশ্চিন্তায় রয়েছেন।

এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে নাসিরনগরের হাওরাঞ্চলে হাজার হাজার বিঘা জমির আধাপাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। ফসলহানির পাশাপাশি তীব্র শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। এতে পুরো অঞ্চলের কৃষকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে মাঠে কাজ করার সময় কৃষকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নাসিরনগরে হাওরের পানির নিচে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু, ফসল হারিয়ে দিশেহারা হাজারো কৃষক

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ