ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

আড়াইহাজার হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ জাকির

ইফরাত জাহানঃ- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা মোঃ জাকির হোসেন ভূঁইয়া আলোচনায় রয়েছেন। তিনি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কারা নির্যাতিত নেতা। এছাড়া তিনি হাইজাদী ইউনিয়ন পরিষদের সাবেক সফল সদস্য ছিলেন।  উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী গ্রামের মরহুম হাজী আব্দুর রউফ ভূঁইয়ার পুত্র। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

এদিগে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় দুর্দিনে মাঠে সক্রিয় থাকা, সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তৃণমূলে তার গ্রহণযোগ্যতা রয়েছে। একজন সৎ, সহজ-সরল ও জনবান্ধব নেতা হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। 

চেয়ারম্যান পদে নির্বাচন প্রসঙ্গে মোঃ জাকির হোসেন ভূঁইয়া বলেন, আমি হাইজাদী ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। হিংসা-প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ নির্মূল করতে আমরা ঐক্যবদ্ধ আছি।

তিনি আরও বলেন, জনগণ সুযোগ দিলে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাবো।

এদিকে তার প্রার্থিতা নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন ধরে রাখতে পারলে চেয়ারম্যান পদে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজার হাইজাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ জাকির

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ