ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পারিবারিক ও সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বেলা ১১টায় পটুয়াখালী প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম লিটন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিটন বলেন, গত ৩ মে ‘খবর পটুয়াখালী’ এবং ‘আমাদের পটুয়াখালী’ নামক দুটি ফেসবুক পেইজে তাকে ও তার পরিবারকে জড়িয়ে ‘প্রতিবেশীর দরজা খুলে নেওয়া’ এবং ‘টাকা লুটের’ যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত তার চাচা মজিবর রহমানের সাথে তার ভায়রা মোঃ ফারুক হোসেনের সিঁড়ি ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

লিটন অভিযোগ করেন, বিবাদী ফারুক হোসেন গত বছরের ২৫ অক্টোবর তার চাচার ঘরের প্রবেশদ্বার ওয়েল্ডিং মেশিন দিয়ে ঝালাই করে আটকে দেন। ফলে তার চাচা ও পরিবার দীর্ঘ ৬ মাস নিজেদের ঘরে প্রবেশ করতে পারেননি। এ ঘটনায় থানায় জিডি (জিডি নং-২২, তারিখ: ০১/০৫/২০২৬) এবং আদালতে মামলা চলমান রয়েছে। এমনকি পৌর ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে যে, উভয় পক্ষের যৌথ অর্থায়নে নির্মিত সিঁড়ির উত্তর অংশ বিবাদী পক্ষ বন্ধ করে দেওয়ায় মজিবর রহমান দীর্ঘ ভোগান্তিতে রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত লিটনের চাচী হাফেজা বেগম বলেন, “বিবাদীরা গায়ের জোরে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে রেখেছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের নিজেদের বৈধ দরজাটি উন্মুক্ত করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে প্রকৃত সত্য আড়াল করে লিটনের বিরুদ্ধে মিথ্যা ভিডিও ও চুরির অপবাদ প্রচার করছে।”

লিটন আরও জানান, এই মিথ্যা সংবাদের ফলে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অবিলম্বে এই মিথ্যা সংবাদ ও ভিডিও সংশ্লিষ্ট পেজ থেকে সরিয়ে ফেলার অনুরোধ জানান। অন্যথায় তিনি ওই পেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দল নেতার নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ