ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

সরকারি জমিতে বিএনপির অস্থায়ী অফিস, উচ্ছেদের হুঁশিয়ারি এমপির

সাইদুল ইসলাম সানাউল্লাহ , স্টাফ রিপোর্টার :- গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়ন এলাকায় মহাসড়ক পরিদর্শনকালে এমপি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জলাবদ্ধতার কারণ সম্পর্কে অবগত হন।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

পরিদর্শনকালে এমপি সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ করে বলেন, সরকারি জমি দখল করে গড়ে ওঠা বিএনপির অস্থায়ী কার্যালয়সহ সব ধরনের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করতে হবে। এতে করে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ বাস্তবায়ন সহজ হবে এবং সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরবে।

তিনি আরও জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের পাশে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তেলিহাটিসহ আশপাশের এলাকার পানি সহজে নিষ্কাশন হবে বলে আশা করা হচ্ছে।ৃ

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেনেজ নির্মাণ কাজ সম্পন্ন হলে মহাসড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সরকারি জমিতে বিএনপির অস্থায়ী অফিস, উচ্ছেদের হুঁশিয়ারি এমপির

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ