ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:         বৈধ দলিল ও কাগজপত্র থাকা সত্ত্বেও ভূমিদস্যুদের হামলা, দখলচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ৪ এপ্রিল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে জানানো হয়, বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সনকা মৌজার ১৫০ দাগের ৮৯ শতাংশ জমির প্রকৃত মালিক ছিলেন মরহুম আফজাল হোসেন। তিনি ১৯৯৯ ও ২০০৪ সালে পৃথক দুটি দলিলের মাধ্যমে মোট ৮৯ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে রেখে চাষাবাদ করে আসছিলেন। পরবর্তীতে নিজ নামে খাজনা খারিজসহ সর্বশেষ জরিপে তার ও তার স্ত্রী আছিয়া খাতুনের নামে খতিয়ানভুক্ত হয় জমিটি।

তারা আরও জানান, ২০১৩ সালে জমিতে ইউক্যালিপটাস বাগান গড়ে তোলা হলে বর্তমানে তা মূল্যবান সম্পদে পরিণত হয়েছে। ২০২৩ সালে আফজাল হোসেন মৃত্যুবরণ করলে তার স্ত্রী, এক কন্যা ও তিন পুত্র উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিক হন। তাদের মধ্যে দুই পুত্র দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন।

অভিযোগে বলা হয়, জমির মালিকানা পরিষ্কার থাকা সত্ত্বেও একটি চক্র ভুয়া কাগজপত্র ও মিথ্যা তথ্য দিয়ে বারবার জমি দখলের চেষ্টা করছে। তারা পরিকল্পিতভাবে মন্দির ও মূর্তি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগ তুলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, অভিযুক্তরা জমিটিকে কবরস্থান বলে দাবি করলেও সরকারি রেকর্ডে এর কোনো অস্তিত্ব নেই। বরং এটি দখলের অপকৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ঘটনার বিবরণে জানানো হয়, গত ১৯ এপ্রিল বাগানের গাছ কাটা প্রতিহত করতে গেলে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে ওই জমিতে অস্থায়ী স্থাপনা নির্মাণ ও ভাঙচুরের ঘটনা ঘটিয়ে পরিস্থিতি অস্থির করে তোলে এবং উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা করে দুইজনকে আটক করায়।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২৬ এপ্রিল রেজাউল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে দ্রুত এফআইআর হিসেবে রেকর্ড করে তদন্তের নির্দেশ দিয়েছেন। পূর্বের মামলাগুলোও চলমান রয়েছে।

প্রবাসী উত্তরাধিকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আঞ্জুয়ারা বেগম। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ভূমিদস্যুদের হামলা-মামলার প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ