ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইতালি প্রবাসী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেন সরকার

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ২০ হাজার টাকা

উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন  উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু

জলঢাকায় জমকালো আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

কেশবপুরে সিলগালা প্যারামেডিকেল, পুনরায় চালুর চেষ্টায় ব্যাস্ত চেয়ারম্যান

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:- যশোর স্বাস্থ্য বিভাগের অভিযানে সিলগালা হওয়া বহুল আলোচিত প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) পুনরায় চালুর জন্য তৎপর হয়ে উঠেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পরিচয়দানকারী আবুল কালাম আজাদ ইকতিয়ার—এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

সূত্র জানায়, কেশবপুরের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও যশোর শহরের একটি সাংবাদিক মহলকে ব্যবহার করে তিনি সিভিল সার্জন কার্যালয়ে তদবির চালাচ্ছেন। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে, বৈধ অনুমোদন ছাড়া কোনোভাবেই প্রতিষ্ঠানটি চালুর সুযোগ নেই।

গত ১০ মার্চ সিভিল সার্জন ডা. মাদুন রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ রনিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিটিএফে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা বিভাগের অনুমোদনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তা সিলগালা করা হয়।

পরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিযোগ রয়েছে, সরাসরি উপস্থিত না হয়ে বিভিন্ন মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন ইকতিয়ার।

জানা গেছে, ২০১৬ সালে খুলনার জয়েন্ট স্টক থেকে ‘প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)’ নামে প্রাথমিক অনুমতি নিয়ে কেশবপুর শহরের মাইকেল মোড়ে একটি অফিস চালু করা হয়। সেখানে ডিএমএফ, ডিএমএস, প্যাথলজি, আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে’সহ ৫৬টি ট্রেডে প্রশিক্ষণ ও সনদ প্রদান করা হতো।

অভিযোগ রয়েছে, চটকদার প্রচারণার মাধ্যমে বেকার যুবকদের আকৃষ্ট করে জনপ্রতি ৩৫ হাজার ৫০০ থেকে ৪৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হতো।

এর আগেও জাল সনদ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আবুল কালাম আজাদ ইকতিয়ারকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে গোপনে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ রনি বলেন, “বৈধ কাগজপত্র ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। বিষয়টি সিভিল সার্জন স্যার দেখছেন।”

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে আবুল কালাম আজাদ ইকতিয়ার কথা বলতে রাজি হননি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুরে সিলগালা প্যারামেডিকেল, পুনরায় চালুর চেষ্টায় ব্যাস্ত চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ