ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

নেত্রকোণার খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

আমিনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে ঘুষ দাবি, জালিয়াতি ও সরকারি সম্পদ আত্মসাৎ এর অভিযোগ

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

ওসমানীনগর সিলেট  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায় দিন ও বিজয়ের কণ্ঠের ওসমানীনগর প্রতিনিধি এবং জনপ্রিয় ফেসবুক পেজ ‘মায়ার টিভি’র পরিচালক সদস্য প্রয়াত সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ আসর ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, দাতা সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, হারুন রশিদ ছিলেন একজন সাহসী, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান। তাঁর মৃত্যু সাংবাদিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

বক্তারা আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা এবং সমাজে সম্প্রীতি রক্ষায় হারুন রশিদের অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ওসমানীনগর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রনিক পালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সদস্য আব্দুস শহিদের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম, এস.এম মাসুদ, সাংবাদিক আব্দুর রকিব আনু, হাবিবুর রহমান বাবুল, সমাজসেবী ডা. জুবায়ের আহমদসহ অনেকে।

এছাড়া মরহুমের সহোদর মাছুম আহমদ ও পুত্র সাইদুল ইসলাম মিলাদ আবেগঘন বক্তব্যে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তাজপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকি মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রশিদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ