বিজয়নগরে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি রুবেল ও স্ত্রী গ্রেপ্তার
তানভীর ভুইয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ রুবেল ও তার স্ত্রী রহিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (১৭ মে) সকাল ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলের আরোহী দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-আখাউড়া উপজেলার রাজাপুর পূর্বপাড়ার বাসিন্দা মোঃ রুবেল ও তার স্ত্রী মোছাঃ রহিমা আক্তার। জানা যায়, রুবেলের বিরুদ্ধে পূর্বে ১৩টি এবং রহিমা আক্তারের বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন