ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও মুক্তিযুদ্ধের বীরত্বগাথার স্মরণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীর প্রতীককে সংবর্ধনা

বীর প্রতীক আব্দুল হাকিমকে সংবর্ধনা দিল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুর জেলা গেজেটধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১১ নং সেক্টরের আব্দুল হাকিম কোম্পানির কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আব্দুল হাকিম বীর প্রতীককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে  মহান মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের আব্দুল হাকিম কোম্পানির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে  জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার সুজাত আলী ফকির বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন  বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (মজনু), বীর মুক্তিযোদ্ধা পরিতোষ চন্দ্র দে’র সহধর্মিণী শ্রী মিতালী রাণী দে, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বীর প্রতীক আব্দুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা ও মাল্য দিয়ে বরণ করে নেন আয়োজক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা।

সংবর্ধিত অতিথি বীর প্রতীক আব্দুল হাকিম তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধের স্মৃতিচারণ করেন। তিনি তাঁর সহযোদ্ধা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হকের বীরত্ব গাথা, সাহসিকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি  সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সঞ্চালনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বীর প্রতীক আব্দুল হাকিমকে সংবর্ধনা দিল যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ