ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কোমলমতি শিশুদের ভিড়ে জেলা প্রশাসক,মাঠ উন্নয়ন ও সীমানা দেয়ালের আশ্বাস, ছুটি না নেওয়া শিক্ষককে সম্মাননা

মোঃ আবুল কালাম ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি :- কোনো রাজকীয় প্রটোকল বা মঞ্চের আনুষ্ঠানিকতা নয়, হঠাৎ করেই বিদ্যালয়ের আঙিনায় এসে ছোট ছোট শিশুদের ভিড়ে মিশে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদ। মঞ্চে ওঠার আহ্বান কিংবা বক্তব্য দেওয়ার অনুরোধ একপাশে সরিয়ে রেখে তিনি মেতে উঠলেন শিশুদের সাথে মায়াবী কথোপকথনে। 

তাদের পড়াশোনার খোঁজ নিলেন, হাসলেন আর পরম মমতায় মেখে নিলেন দুপুরের মুহূর্তটি। আজ সোমবার (১৮ মে) দুপুরে আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের এমন ব্যতিক্রমী উপস্থিতিতে মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ।

​সোমবার দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছিল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা। ঠিক তখনই সেখানে পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. আবু সাঈদ। বিদ্যালয়ের খোলা মাঠ, শিশুদের কোলাহল আর সাংস্কৃতিক আয়োজন দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

​বিদ্যালয়ের মাঠের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি সীমানা দেয়াল নির্মাণের বিষয়েও দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান ডিসি। উপস্থিত কোমলমতি শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমাদের ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে।” একই সাথে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, শিশুদের মানসিক বিকাশের স্বার্থে তাদের হাতে যেন অপ্রয়োজনে মোবাইল ফোন তুলে দেওয়া না হয়।

​অনুষ্ঠানে শিক্ষার্থীরা চমৎকার দলীয় সংগীত পরিবেশন করে জেলা প্রশাসককে স্বাগত জানায়। এরপর এই বিদ্যালয়ের এক অনন্য ও জ্যেষ্ঠ শিক্ষক স্বীকৃতি রায়কে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কর্তব্যপরায়ণতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে গত আড়াই বছরে তিনি ব্যক্তিগত কোনো ছুটি নেননি। তাঁর এই নিষ্ঠাকে সাধুবাদ জানান উপস্থিত সকলে।

​পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন—আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা এবং বিদ্যালয়ের পিটিএ সভাপতি বিশ্বজিৎ পাল বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া।

​প্রধান শিক্ষিকা মৌসুমি আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—বিএনপি নেতা মো. শামীম ইকবাল, পিটিএ সহ-সভাপতি মো. শাহ আলম, ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, অভিভাবক দীপংকর ঘোষ নয়ন এবং সাংবাদিক জুটন বনিক, জুনায়েদ হোসেন ও আশীষ সাহা।

​উল্লেখ্য, জেলা প্রশাসক মো. আবু সাঈদ আজ দিনব্যাপী আখাউড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। তিনি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করার পাশাপাশি উপজেলা ভূমি অফিস ও আখাউড়া থানা পরিদর্শন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কোমলমতি শিশুদের ভিড়ে জেলা প্রশাসক,মাঠ উন্নয়ন ও সীমানা দেয়ালের আশ্বাস, ছুটি না নেওয়া শিক্ষককে সম্মাননা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ