ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম রাউজান রুদ্রপল্লীতে ভগবান শ্রীকৃষ্ণ ভাবনায় নিবেদিত ঐতিহ্যবাহী পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মীয় আলোচনা সভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ১৪, ১৫ ও ১৬ মে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় নগর কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত গীতাপাঠ, গীতা সংঘের শিক্ষার্থীদের গীতা পাঠ প্রতিযোগিতা, মহতী ধর্মীয় আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবা-রাত্রি অন্নপ্রসাদ বিতরণ।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র মল্লিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ নির্মল কুমার ভট্টাচার্য্য, প্রাক্তন শিক্ষক সাধন কৃষ্ণ চক্রবর্ত্তী এবং প্রাক্তন প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ধর্মীয় পাল্টা কীর্তন “শিব ও দুর্গা” পরিবেশনা। এটি পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনীয়া বিষ্ণুপদ ও মেঘনাথ সরকার। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস।

অনুষ্ঠানে পৌরহিত্য করেন বৈষ্ণব প্রবর শ্রী মুকন্দ গোস্বামী। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ রুদ্র পাল ও সাধারণ সম্পাদক মিন্টু রুদ্র পালসহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

তিন দিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ভক্তদের মাঝে ছিল গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দের আবহ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

পশ্চিম রাউজান শ্রী শ্রী গীতা সংঘের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ